• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সিরিজের ওয়ানডে দল ঘোষণা শ্রীলঙ্কার

admin
আপডেটঃ : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ চলমান টেস্ট সিরিজ শেষে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। শুক্রবার (২৭ জুন) আসন্ন এই সিরিজেকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা। ১৬ সদস্যের এই দলে একমাত্র নতুন মুখ মিলান রত্ননায়েকে। ২৮ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার অবশ্য বাংলাদেশের জন্য নতুন নন। চলমান দুই টেস্ট সিরিজের প্রথমটিতে গলে খেলেছিলেন তিনি।

আগামী ২ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হবে আগামী ৫ জুলাই। আর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে ৮ জুলাই। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পাল্লেকেলেতে।

শ্রীলঙ্কা স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, নিশান মাদুশঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, জেফ্রি ভ্যান্ডারসে, মিলন রত্ননায়েকে (ফিট থাকা স্বাপেক্ষে), দিলশান মাদুশাঙ্কা, আসিথা ফার্নান্দো ও ইশান মালিঙ্কা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ