• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। হামজা চৌধুরীর নেতৃত্বে দলটি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে।

বাংলাদেশের হয়ে চারটি গোল করেছেন চার ফুটবলার। শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন গোল করেন। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ।

পুরো ম্যাচে অসাধারণ ফুটবল খেলেছে টমাস ডুলির শিষ্যরা। শ্রীলঙ্কা তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। প্রথম গোলটি করেন শমিত সোম, আর প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় গোল করেন হামজা চৌধুরী।

দ্বিতীয়ার্ধের শুরুতে তিনজনকে কাটিয়ে দুর্দান্ত গোল করেন ফারহান আলী। শেষ গোলটি করেন রাকিব হোসেন, যিনি দৌড়ে একজনকে পেছনে ফেলে অসাধারণ ফিনিশিং করেন।

এই জয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। বড় হারে শ্রীলঙ্কা বাদ পড়েছে। ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশ ও রানার্স আপ ভুটান সেমিফাইনালে খেলবে। আগামী ১৪ নভেম্বর রাত আটটায় ‘বি’ গ্রুপের রানার্স আপ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। একই দিন দুপুরে আরেক সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ভুটান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ