• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ হামলার কথা নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে নুসরাত তাবাসসুম লেখেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।”

হামলাকারীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি আরও উল্লেখ করেন, “এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।”

বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। তবে এটি নুসরাতের পরিত্যক্ত ও পুরাতন বাড়ি বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা নুসরাত তাবাসসুমের দাদার পুরাতন টিনসেড বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন বাড়িতে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই বাড়ির পাশেই বসবাস করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা স্থানীয় বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হালিম। তিনি জানান, পুরোনো বাড়িটিতে মূলত গবাদিপশু পালন করা হয়। আগুনে একটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।

তবে কারা এ আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।

এ ঘটনার পর নুসরাত তাবাসসুম ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছেন বলে জানা গেছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্তে তা জানা যাবে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ