• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ডিবি হেফাজতে

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বিনোদন ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটকের আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি সম্প্রচারে (লাইভ) এসে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।

ডিবির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, কিছু অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য জ্যোতিকা জ্যোতিকে নিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানায়, সমালোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর প্রশাসক ছিলেন জ্যোতিকা জ্যোতি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়েও বিভিন্ন সময়ে বক্তব্য দিয়েছেন তিনি। একটি ভিডিওতে নিজের শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা দাবি করেছিলেন এই অভিনেত্রী। এ ছাড়া ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতে রয়েছেন বলে জানা গেছে।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দায়িত্ব পালন নিয়ে আলোচনায় আসেন জ্যোতিকা জ্যোতি। সে সময় তিনি প্রতিষ্ঠানটির গবেষণা বিভাগের পরিচালক ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে কার্যালয়ের কক্ষে আটকে রাখার খবর ছড়িয়ে পড়ে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ