• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার হোয়াইটওয়াশ হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়ে নামল বাংলাদেশ স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে মেক্সিকো উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত বাংলাদেশে সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আটক শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

রাজনৈতিক ডেস্কঃ ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

মুনতারিন ফেরদৌস ডরিন আলোচনায় আসেন ২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে তার বাবা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যাকাণ্ডের পর। বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি। বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সরব ছিলেন ডরিন।

ডিবি সূত্র জানায়, গ্রেফতার ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার বসবাস করতেন।

তবে ডরিনকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এবং ঠিক কখন তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য দিতে পারেনি ডিবি সূত্র। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ