• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

প্রেসক্লাবের সামনে রাশেদ খাঁনের পাশ থেকে আ.লীগ নেতা আটক

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাজধানী ডেস্কঃ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের পাশ থেকে আওয়ামী লীগের এক নেতাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছে উপস্থিত জনতা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, রাশেদ খাঁনের পাশে অবস্থানরত এক ব্যক্তিকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় পাশে থাকা একজনকে ওই ব্যক্তির পরিচয় উল্লেখ করে বলতে শোনা যায়, তিনি ‘ঢাকা জেলা উত্তরের কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক’।

তবে অভিযোগ অস্বীকার করে আটক ওই ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘ভাই আমি বিএনপি করি, আমি জীবনেও আওয়ামী লীগ করি নাই।’

একপর্যায়ে সেখানে উপস্থিত জনতা তাকে ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে সোপর্দ করেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ