• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

২০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘যাপিত জীবন’

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বিনোদন ডেস্কঃ দেশভাগ ও ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘যাপিত জীবন’। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত সিনেমাটি। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের আলোচিত উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি দেশের প্রায় ২০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।

সরকারি অনুদানে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটিতে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা, আফজাল হোসেন, ইমতিয়াজ বর্ষণসহ একঝাঁক শিল্পী। মুক্তিকে সামনে রেখে বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর বিমানবন্দর-সংলগ্ন সেন্টার পয়েন্টে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। তিনি বলেন, ‘সেলিনা আপা উপন্যাসটি লিখে কয়েকবার কারেকশন করেছিলেন। তিনি লেখিকা হিসেবে সবার কাছে সমাদৃত, প্রযোজক হিসেবে ইমপ্রেস টেলিফিল্ম সব বিখ্যাত কাজের সাথে জড়িত। সবকিছু মিলিয়ে আমি এই সিনেমাটি নিয়ে অনেক আশাবাদী। আমার বিশ্বাস সবার কাছে ভালো লাগবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রযোজক হাবীবুর রহমান, নির্মাতা চয়নিকা চৌধুরী, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, রওনক হাসান, ফারজানা ব্রাউনিয়া, লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী ও শহীদুল আলম সাচ্চুসহ অনেকে।

মুক্তির প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। এর মধ্যে রয়েছে শান্তাহারের পূর্ণিমা সিনেমা, বগুড়ার মম ইন ও মধুবন, ময়মনসিংহের ছায়াবাণী, বরিশালের অভিসপ্তি, ঢাকার সৈনিক ক্লাব, বিজিবি, শ্যামলী ও লায়ন সিনেমাস, চট্টগ্রামের সুগন্ধা, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ, কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্স, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, ফরিদপুরের বনলতা, সিলেটের গ্র্যান্ড সিলেট এবং কুমিল্লার কে স্ক্রিন। এ ছাড়া স্টার সিনেপ্লেক্সের একাধিক শাখা ও যমুনা ব্লকবাস্টারেও প্রদর্শিত হবে ‘যাপিত জীবন’।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ