• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

মুকসুদপুর থানায় হামলা-ভাঙচুরের পর আগুন, পুড়ল নথি-গাড়ি

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

জেলা ডেস্কঃ গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় ঢুকে এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আগুনে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে রওয়া দেয়। কিন্তু ঘটনাস্থলে পৌঁছতে অনেক সময় লেগে যায় কারণ রাস্তাঘাটে অনেক বাধা ছিল। পরে পৌঁছে দুটি ইউনিট কাজ করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে স্লোগান দিতে দিতে তাঁরা মুকসুদপুর থানার সামনে যান।

একপর্যায়ে থানার লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের পর ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালান তাঁরা। পরে থানার ভেতরে ও বাইরে রাখা বিভিন্ন গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বাইরে রাখা কয়েকটি গাড়ি পুড়ে যায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হামলা ও অগ্নিসংযোগের সময় থানার ভেতরে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি।

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালান বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় থানার গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। হামলার পর পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ