• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

আড়াইশ’র আগেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২০ রান করেছিল বাংলাদেশ। তাইজুল ইসলাম ৯ ও এবাদত হোসেন ৫ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন আজ বাকী ২ উইকেটে ২৭ রান যোগ করে গুটিয়ে যায় বাংলাদেশ। তাইজুল ৩৩ ও এবাদত ৮ রানে আউট হন।

এর আগে বাংলাদেশের হয়ে ওপেনার সাদমান ইসলাম সর্বোচ্চ ৪৬, মুশফিকুর রহিম ৩৫ ও লিটন দাস ৩৪ রান করেন।

শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো ও সোনাল দিনুশা ৩টি করে উইকেট নেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ