• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু ‘ডাকার চতুর্থ ইয়ুথ অলিম্পিক’: ৩ ইভেন্টে লাল-সবুজের ৪ অ্যাথলেট জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ জাপানের টোকিওতে মর্যাদাপূর্ণ OLIS সেমিনার শেষ করলেন জেনিথ ইসলামী লাইফের সিইও ভারতের গুয়াহাটির হোটেলে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার ১ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

সব রেকর্ড ভেঙে সোনার দামে নতুন উচ্চতা, ভরি ১.৭২ লাখ টাকা

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৫ টাকায় পৌঁছেছে। নতুন এই মূল্য মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

সোমবার (২১ এপ্রিল) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠকে এই মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতি এবং স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দামের তালিকায় দেখা যাচ্ছে—

– ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১,৭২,৫৪৫ টাকা

– ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১,৬৪,৬৯৬ টাকা

এর আগে গত ১৭ এপ্রিল ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ছিল সর্বোচ্চ। কিন্তু মাত্র দুই দিন পরই তা ছাড়িয়ে নতুন রেকর্ডে পৌঁছাল সোনার মূল্য।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, ডলার সংকট এবং বিনিয়োগের নিরাপদ খাত হিসেবে সোনার প্রতি চাহিদা বাড়ায় এর প্রভাব দেশের বাজারেও পড়ছে। পাশাপাশি পাকা সোনার দাম বৃদ্ধির সঙ্গে সমন্বয় করেই এই মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জুয়েলার্সরা।

সোনার এই ঊর্ধ্বমুখী দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ করছেন অনেকেই। তবে ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারের সাথে সমন্বয় রেখেই মূল্য নির্ধারণ করতে হচ্ছে।

 

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ