• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

শেখ মুজিবুর রহমানের শোক পালনে কঠোর সরকার

admin
আপডেটঃ : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ আজ ১৫ আগষ্ট। ১৯৭৫ সালের আজকের দিনে স্ব-পরিবারে নিহত হন তৎকালীন বাংলার নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে দীর্ঘ ৫০ অর্ধশত বছর পর এসে বাংলাদেশ আওয়ামী লীগসহ কেউ এ দিবসটি পালনে কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারছে না বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বধীন সরকারের কঠোর হুশিয়ারীর কারণে।

এ দিকে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালনের দায়িত্ব থেকে অব্যাহতি পেলো মন্ত্রিপরিষদ বিভাগ। রুলস অব বিজনেস সংশোধন করে এ সংক্রান্ত কাজের দায়িত্ব দেওয়ার বিধান বিলুপ্ত করে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে এটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

রুলস অব বিজনেসের‘ অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস’-এর মন্ত্রিপরিষদ কাজের মধ্যে ৯এ-আইটেমে ছিল, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন।

গেজেটে বলা হয়, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করলেন, যথা—

উপরোক্ত রুলস-এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস)-এর “CABINET DIVISION” শিরোনামাধীন Item No. 9A ও তদ্বিপরীতে উল্লেখিত এন্ট্রি বিলুপ্ত হবে।

পতন হওয়া আওয়ামী লীগ সরকার প্রতি বছর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। এ দিন সরকারি ছুটি ছিল। ‘ক’ ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে এটি সারাদেশে পালিত হতো।

গত বছরের ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকার ১৫ আগস্ট শোক দিবস পালন ও ওই দিনের সাধারণ ছুটি বাতিল করে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ