• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার

রোববার ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ আসন্ন চৈত্র সংক্রান্তি (চৈত্রের শেষ দিন) উপলক্ষে ১৩ এপ্রিল পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

১৩ এপ্রিল রোববার। এর আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। পরের দিন সোমবার বাংলা নববর্ষ পহেলা বৈশাখ সরকারি ছুটি। ফলে ওই তিন জেলার মানুষ টানা চারদিন ছুটি পাচ্ছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটিকালীন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক নির্দেশনায় জানিয়েছে, দেশের তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা আগামী ১৩ এপ্রিল বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ