• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তবর্তী শহর কুকুতায় সেনা মোতায়েনের নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান

মোবাইলের আলোতে জুলাই জাদুঘর পরিদর্শন করেন মার্কিন প্রতিনিধি দল

admin
আপডেটঃ : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জুলাই জাদুঘর পরিদর্শনের সময় লোডশেডিংয়ের কবলে পড়েন ঢাকায় মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা। পরে মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তাদের জাদুঘর ঘুরিয়ে দেখানো হয়।

রোববার (২৩ আগস্ট) ডাকসু ভবনে ভিপি সাদিক কায়েমের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে তাদের জুলাই জাদুঘর পরিদর্শনে নিয়ে যাওয়া হয়।

এ সময় মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস এ. স্টুয়ার্ড ও পাবলিক ডিপ্লোম্যাসি অফিসার স্কট হার্টম্যান উপস্থিত ছিলেন।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য মো. শাহিনুর রহমান বলেন, জাদুঘর পরিদর্শন শুরুর পর হঠাৎ লোডশেডিং শুরু হয়। পুরো সময় বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয়। এমনকি প্রতিনিধিদল জাদুঘর থেকে চলে যাওয়ার সময়ও ভবনে বিদ্যুৎ ছিল না।

তিনি বলেন, ‘বিশেষ অতিথিদের সামনে এ ধরনের পরিস্থিতিতে পড়া আমাদের জন্য কিছুটা বিব্রতকর ছিল। পরে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তাদের আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিবিজড়িত বিভিন্ন জিনিস দেখানো হয়েছে।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ