• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সল গ্রেপ্তার

admin
আপডেটঃ : সোমবার, ২৩ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২২ জুন) রাতে রাজধানীর মনিপুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কোন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। গ্রেপ্তারের পর ফয়সল বিপ্লবকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে জানতে পেরেছি ফয়সল বিপ্লব গ্রেপ্তার হয়েছেন। তবে ঠিক কে, কখন, কোথা থেকে তাকে গ্রেপ্তার করেছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হতে পারিনি। গ্রেপ্তার হলে তাকে যথাযথ প্রক্রিয়ায় আমাদের হেফাজতে হস্তান্তর করা হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ