• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্রসচিব

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শে‌ষে সাংবা‌দিক‌দের মুখোমু‌খি হয়ে তিনি এ কথা জানান।

আমনা বালুচ বলেন, ঢাকায় এসে আমি খুশি। খাবার ভালো ছিল ও শপিং ভালো হয়েছে। আলোচনাও ফলপ্রসূ হয়েছে।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠকে ইসলামাবাদের নেতৃত্ব দেন বালুচ। অন্যদিকে, ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা শে‌ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে উপদেষ্টার স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন বালুচ।

বৈঠকের আলোচনার বিষয়ে এখনো কিছুই জানা না গেলেও পারস্পরিক বোঝাপড়া আর রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে উভয়পক্ষের জন্য বৈঠকটি তাৎপর্যপূর্ণ ছিল। কেননা, এক যুগের বেশি সময় পর দুই দেশের মধ্যে ৬ষ্ঠ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এটি। ২০১০ সালে সর্বশেষ ইসলামাবাদে বৈঠকে বসেছিল দুই দেশের তৎকালীন পররাষ্ট্রসচিব।

সূচি অনুযায়ী, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর আমনা বালুচ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

প্রসঙ্গত, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে বুধবার দুপুরের দিকে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ঢাকায় আসেন। এ সময় তাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ