• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে বসেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক ও সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজনেস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এক্সিলারেট এনার্জির চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস চেম্বার অফ কমার্সের দক্ষিণ এশিয়ার সভাপতি অতুল কেশপ।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, নিশা দেশাইর মতো কূটনীতিক ও বিজনেস কাউন্সিল সদস্যরাও আছেন এই বৈঠকে।

এর আগে, বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল।

উল্লেখ্য, ইউএস চেম্বার অফ কমার্সের একটি গুরুত্বপূর্ণ উইং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ