• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট পাঁচ গুণ কমলো, জনপ্রতি নির্ধারণ ১৫০ টাকা

admin
আপডেটঃ : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপ্যায়ন খাতে ব্যয় কমিয়ে আনার অংশ হিসেবে খাবারের বাজেট আগের তুলনায় প্রায় পাঁচ গুণ কমানো হয়েছে। এখন দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে একজনের জন্য মোট বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি জানান, সম্প্রতি নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় অনুষ্ঠানে লাঞ্চের মেন্যু ছিল একেবারেই সাধারণ। সেখানে পরিবেশন করা হয় ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজি, ডিম রান্না, ডাল ও দই।

ডা. জাহেদ উর রহমান বলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয়ে এখন একজনের জন্য দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে ১৫০ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগে এর চেয়ে পাঁচ গুণেরও বেশি ছিল।”

সংশ্লিষ্টরা জানান, সরকারি ব্যয় সংকোচন, সাশ্রয়ী ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে আপ্যায়ন খাতে ব্যয় কমিয়ে আনতে বিভিন্ন দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ