• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি

admin
আপডেটঃ : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ সারাদেশে পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বদলি কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা খান জাহানকে পিবিআইয়ে, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খানকে এপিবিএনে, র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মুজাহিদুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

এছাড়া সহকারী পুলিশ সুপারদের মধ্যে পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম খানকে ফরিদপুর জেলার নগরকান্দা সার্কেলে, সিএমপির সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনকে যশোর জেলার নাভারন সার্কেলে, এটিইউর সহকারী পুলিশ সুপার সাজিদ হোসেনকে নৌ পুলিশে, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার সৈয়দ ফয়েজ আহমেদকে টিডিএসে, কেএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) আজম খানকে ফরিদপুরের মধুখালী সার্কেলে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আসাদুজ্জামানকে এপিবিএনে এবং এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারমান আলীকে নোয়াখালী পিটিসিতে বদলি করা হয়েছে।

এর আগে গত সোমবার পুলিশের চারজন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তারা হলেন— ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত আতিকা ইসলাম, পুলিশ টেলিকমে সংযুক্ত এ কে এম নাহিদুল ইসলাম, রেলওয়ে পুলিশে সংযুক্ত মো. মাহবুব আলম এবং শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত মো. মনির হোসেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ