• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় ডেস্কঃ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি-পদায়নের কথা জানানো হয়। বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপন দুটিতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষর করেছেন।

একটি প্রজ্ঞাপনে পাঁচ ডিআইজিকে বদলি ও পদায়ন করা হয়েছে। এতে পুলিশের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি এবং এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) করা হয়েছে।

এ ছাড়া এসবির ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি এবং মেট্রোরেল শাখার ডিআইজি সিদ্দিকী তাঞ্জিলুর রহমানকে এসবির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমানকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসানকে প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) হিসেবে সারদা পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশের বিশেষ শাখায় পদায়ন করা হয়েছে।

বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি মো. সরদার নুরুল আমিনকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে এবং সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে অতিরিক্ত আইজিপি হিসেবে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন দুটিতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ