• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় ডেস্কঃ নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি কার্যত বন্ধ হয়ে গেছে। ভারতীয় সঞ্চালন গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করত নেপাল।

গত ২৬ আগস্ট ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার পর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের অনুমোদন পাওয়া দুটি জলবিদ্যুৎ প্রকল্পে উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রকল্প দুটি হলো ২২ দশমিক ১ মেগাওয়াটের চিলিমে জলবিদ্যুৎকেন্দ্র এবং ২৪ মেগাওয়াটের ত্রিশূলী জলবিদ্যুৎকেন্দ্র।

নেপাল প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করে। ২০২৪ সালের জানুয়ারিতে নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ, ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড (এনভিভিএন) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মধ্যে এ বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি হয়।

তবে বন্যায় বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন অবকাঠামোর ব্যাপক ক্ষতি হওয়ায় বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি প্রায় শূন্যে নেমে এসেছে। নেপাল ইলেকট্রিসিটি অথরিটির (এনইএ) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ জানিয়েছেন, বিকল্প একটি প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর অনুমতি চেয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে।

বন্যার পর নেপালে মোট ১২টি জলবিদ্যুৎ প্রকল্পে উৎপাদন বন্ধ রয়েছে। ফলে দেশটির মোট বিদ্যুৎ উৎপাদন প্রায় ১ হাজার মেগাওয়াট থেকে কমে ৬৫০ মেগাওয়াটে নেমেছে। Physics

২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশ ও নেপাল বিদ্যমান ৪০ মেগাওয়াটের সঙ্গে আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছিল। তবে ভারতীয় সঞ্চালনব্যবস্থা ব্যবহার করে অতিরিক্ত বিদ্যুৎ আনার অনুমোদন এখনো পাওয়া যায়নি।

এদিকে, ২৬ আগস্ট নেপালের তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি হয়েছে। দ্য হিন্দুর প্রতিবেদনে মৃতের সংখ্যা ১ হাজার ২৫০ জন এবং নিখোঁজের সংখ্যা ৪ হাজারের বেশি বলে উল্লেখ করা হয়েছে। বন্যায় সড়ক, সেতু ও বিভিন্ন স্থাপনার পাশাপাশি বিদ্যুৎ অবকাঠামোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ