• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে : স্বরাষ্ট্র উপদেষ্টা

admin
আপডেটঃ : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে জেলা পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মপরিকল্পনা বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বৈঠকটি ছিল নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতির অংশ।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনী নিরপেক্ষতা নিশ্চিত করতে আমরা লটারির মাধ্যমে এসপি ও ওসিদের পদায়ন করব। এতে করে কোনো পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না।’

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে। তাদের সবার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে করে তারা পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে পারেন।

এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, তফসিল ঘোষণার আগ পর্যন্ত যেসব নাগরিকের বয়স ১৮ হবে, তারাও ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবেন। এছাড়া ভোটের প্রায় দুই মাস আগেই তফসিল ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন।

সবমিলিয়ে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সরকার ও প্রশাসন একাধিক প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয় বৈঠকে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ