• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার

নববর্ষের দিন চার ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোর ২ স্টেশন

admin
আপডেটঃ : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ পহেলা বৈশাখের দিন আনন্দ শোভাযাত্রার সময় মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন চার ঘণ্টার জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (১১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শোভাযাত্রার জন্য সকাল ৮টা থেকে দুপুর ১২ পর্যন্ত মেট্রো রেলের শাহবাগ ও ঢাবি স্টেশন বন্ধ থাকবে। এ ছাড়া বিকেল ৫টা পর্যন্ত সাধারণ মানুষ ঢাবি এলাকায় বৈশাখ উদযাপনের সুযোগ পাবেন।

এরপর বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

এ সময় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, বিবর্তনমূলক রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ এবারের উদযাপনে প্রতিফলিত হবে। এবারের আয়োজনে ২৮টি জাতিগোষ্ঠী যুক্ত হচ্ছে ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

এবার মঙ্গল শোভাযাত্রার বদলে আনন্দ শোভাযাত্রা হবে জানিয়ে ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ জানান, এবার ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যে উদযাপিত হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ