• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তবর্তী শহর কুকুতায় সেনা মোতায়েনের নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান

দেশে ফিরে স্পিকার কি জানালেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে

admin
আপডেটঃ : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনায় থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে, দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ জুলাই) দুপর সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। দেশে ফিরে সাংবাদিকদের তিনি জানান, মেডিকেল চেকআপ শেষ হওয়ায় ব্যক্তিগত কাজে আগেই ফিরে এসেছেন।

তিনি বলেন, দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু শুনিনি। এখন শুনবো। আর রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার দায়িত্ব পালন করবেন।

এর আগে, উন্নত চিকিৎসার জন্য গত ১৯ জুলাই ব্যাংককে যান তিনি। সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তাঁর দেশে ফেরার কথা ছিল।

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের জন্য তার স্বাক্ষর সম্বলিত পদত্যাগ পত্র স্পিকারের নিকট পাঠাতে হয়।

এছাড়া, রাষ্ট্রপতির পদশূন্য হলে সংবিধানের ৫৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সেই দায়িত্ব পালন করবেন স্পিকার। পাশাপাশি, রাষ্ট্রপতি পদত্যাগের পর ৯০ কার্যদিবসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে সংসদ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ