• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

চিকিৎসার জন্য লন্ডনে গেলেন রাষ্ট্রপতি

admin
আপডেটঃ : শনিবার, ৯ মে, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ দুই বছরের বেশি সময় পর চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ সফরে গেছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

প্রেসিডেন্টের সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত শুক্রবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসকদের পরামর্শে পূর্বের একটি অস্ত্রোপচারের ফলোআপ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি এই সফরে গেছেন।

জানা গেছে, যুক্তরাজ্যে অবস্থানকালে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে প্রেসিডেন্টের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে। চিকিৎসা শেষে আগামী শনিবার (১৭ মে) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হবেন তিনি এবং রোববার (১৮ মে) সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রেসিডেন্টের এ সফরে তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্যরা, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা-কর্মচারী সফরসঙ্গী হয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম দেশের বাইরে গেলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় দুই দফা তাঁর বিদেশ সফরের পরিকল্পনা স্থগিত হয়। পরে গণমাধ্যমে তিনি জানান, সে সময় তাঁর বিদেশযাত্রা আটকে দেওয়া হয়েছিল।

গত ফেব্রুয়ারি ২০২৬-এ বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম প্রেসিডেন্টের বিদেশ সফর বাস্তবায়িত হলো।

উল্লেখ্য, প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন এর আগেও চিকিৎসাজনিত কারণে বিদেশ সফর করেছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই সফরকে রুটিন চিকিৎসা কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ