• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম:
দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার

কাকরাইলে জবি শিক্ষার্থীরা গণঅনশনে

admin
আপডেটঃ : শুক্রবার, ১৬ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ আগামী অর্থবছর থেকে ৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকারসহ চার দফা দাবিতে রাজধানীর কাকরাইলে গণঅনশন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

টানা তৃতীয় দিনের মতো শুক্রবার (১৬ মে) সকাল থেকে সড়কে অবস্থান নেয় জগন্নাথের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে রাজপথে অবস্থান নিয়েছেন শিক্ষকরাও। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন এর ঘোষণা দেওয়া হয়েছে। এদিন বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীরাও অংশ নেয় কর্মসূচিতে। দাবি আদায় না হলে বা সরকারের পক্ষ থেকে আশ্বাস না পেলে গণঅনশন ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বঞ্চিত, অবহেলিত। দাবি মানা না পর্যন্ত আর পেছনে ফেরার সুযোগ নেই। সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া তারা রাজপথ ছাড়বেন না বলে জানিয়ে দেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ