• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু ‘ডাকার চতুর্থ ইয়ুথ অলিম্পিক’: ৩ ইভেন্টে লাল-সবুজের ৪ অ্যাথলেট জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ জাপানের টোকিওতে মর্যাদাপূর্ণ OLIS সেমিনার শেষ করলেন জেনিথ ইসলামী লাইফের সিইও ভারতের গুয়াহাটির হোটেলে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার ১

করোনার নতুন ভ্যারিয়েন্টে ঝুঁকিতে কারা?

admin
আপডেটঃ : রবিবার, ১৫ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ দেশে আবারও বেড়েই চলেছে করোনার ঝুঁকি। করোনার নতুন এই ধরনে ঝুঁকিতে পড়ছেন শিশু-বয়স্কসহ অন্যান্য রোগে আক্রান্ত ব্যক্তিরা। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের বেশির ভাগই ভুগছেন ডায়াবেটিস, কিডনিসহ অন্যান্য জটিলতায়। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এখনো তৈরি হয়নি আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি। তবে যারা অন্যান্য সমস্যায় ভুগছেন, তাদের নিতে হবে বাড়তি যত্ন।

হঠাৎ করে আবারও করোনার চোখ রাঙানিতে দেশজুড়ে বাড়ছে উদ্বেগ আর আতঙ্ক। তবে চিকিৎসকরা আশ্বস্ত করছেন, এখনও তৈরি হয়নি তেমন কোনো পরিস্থিতি।

এদিকে, দেশে এক দিনের ব্যবধানে কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যাও। সবশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০ জন। চিকিৎসকরা বলছেন, করোনার নতুন এ ধরনে ঝুঁকিতে আছেন বয়স্কসহ শরীরের অন্যান্য জটিলতায় যারা ভুগছেন তারা।মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের চিত্রও একই কথা বলছে। এই হাসপাতালে ভর্তি আছেন ১৪ জন করোনা রোগী, যাদের বেশির ভাগই আগে থেকে ভুগছেন অন্যান্য সমস্যায়।

বিশেষজ্ঞরাও বলছেন, যাদের আগে থেকে ডায়াবেটিস, কিডনিসহ অন্যান্য জটিলতা রয়েছে, তাদের বাড়তি যত্ন নিতে হবে। করোনা পরীক্ষা ও টিকা দেয়ার বিষয়েও অগ্রাধিকার দেয়ার পরামর্শ তাদের।

এবার একইসঙ্গে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রতিদিন আক্রান্তের সঙ্গে দেখা দিচ্ছে মৃত্যুও। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুসহ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৯ জন ডেঙ্গু রোগী।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ