• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু সীমান্তবর্তী শহর কুকুতায় সেনা মোতায়েনের নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম

এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে: আসিফ মাহমুদ

admin
আপডেটঃ : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ আগে খুনি সরকারের ভয়ে মানুষ পোস্ট ডিলিট করতো এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে- এমন একটি কথা ড্রোন শোয়ের মাধ্যমে ফুটে উঠলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার (৫ আগস্ট) রাতে পোস্ট করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে মুক্ত হওয়ার এক বছর পূর্তিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। এরই অংশ হিসেবে ‘ডু ইউ মিস মি’ নাম দিয়ে একটি ড্রোন শো অনুষ্ঠিত হয়। সেই ড্রোন শোয়ের একটি অংশ উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে শেয়ার করেন।

প্রসঙ্গত, সোমবার (৪ আগস্ট) অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সামাজিকযোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টকে ঘিরে সমালোচনা তৈরি হলে তা পরবর্তীতে সরিয়ে ফেলা হয়। এ ঘটনাকে ইঙ্গিতে করেই মূলত ‘ডু ইউ মিস মি’ ড্রোন শোতে এই লেখা দেখানো হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ