• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তবর্তী শহর কুকুতায় সেনা মোতায়েনের নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান

৭৪২ বস্তা ইউরিয়া সারসহ ১১ পাচারকারী আটক

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমান ইউরিয়া সারসহ ১১ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৮ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, ভোর ৪ টায় কোস্টগার্ড জাহাজ বিসিজিএস মনসুর আলী সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে ৪ নটিক্যাল মাইল দক্ষিণে ইঞ্জিন চালিত বোট দেখতে পায়। বঙ্গোপসাগরে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলমান থাকায় সাগরে বোট দেখে কোস্টগার্ড বোটটিকে থামার সংকেত দেয়। কিন্তু সংকেত অমান্য করে বোটটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করে। পরে তল্লাশি চালিয়ে ৭৪২ বস্তা ইউরিয়া সারসহ ১১ পাচারকারীকে আটক করা হয়।

 

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ