• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান শিল্পী সমিতির নির্বাচন শুরু, এফডিসিতে ভোট দিবেন ৫৭৩ ভোটার

হুজরা খানায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার

admin
আপডেটঃ : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া মসজিদের হুজরা খানায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম শফিকুর রহমানকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ইমাম মাওলানা শফিকুর রহমান সিলেট জেলার গোয়াইনঘাট থানার বানীগ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ছাতকের ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া মসজিদে ইমামের দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলমান রমজান মাসে ইত্তেহাদুল কোররা বাংলাদেশ-এর অধীনে বনগাঁও উত্তরপাড়া জামে মসজিদে আয়োজিত কোরআন শিক্ষা কার্যক্রম চলছে। উক্ত প্রতিষ্ঠানে ইমাম ও খতিব মাওলানা শফিকুর রহমান দায়িত্বে ছিলেন এবং একইসঙ্গে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতা করতেন। ইমাম মাওলানা শফিকুর রহমান গ্রামের এক কিশোরীকে বিভিন্নভাবে উত্যক্ত করতেন। একপর্যায়ে গত ৬ মার্চ দুপুরে যোহরের নামাজের বিরতিতে অন্যান্য ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা মসজিদ থেকে বের হয়ে গেলে কৌশলে মসজিদের ইমামের হুজরা খানায় ডেকে নিয়ে যায়। সেখানে তাকে প্রথমদফা জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে জানালে হত্যার হুমকি দেয়। কিশোরী ভয়ে বিষয়টি গোপন রাখে এবং নিয়মিত কোরআন শিক্ষা কার্যক্রমে যেতে থাকে। দুদিন পর গত ৮ মার্চ শনিবার একইভাবে সে আবারও তাকে হুজরা খানায় নিয়ে গিয়ে দ্বিতীয়দফা ধর্ষণ করে।

পরে ওই কিশোরী রোববার (৯ মার্চ) দুপুরে বিষয়টি তার পরিবারকে জানালে এলাকাবাসী মিলে অভিযুক্ত ইমামকে আটক করে গণধোলাাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ