• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

হাসপাতাল থেকেই মুক্তি পাচ্ছেন এটিএম আজাহার

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (পিজি হাসপাতাল) থেকেই মুক্তি পাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। আপিল মঞ্জুরের কাগজ কারাগারে পৌঁছালেই হাসপাতাল থেকে তাকে মুক্তি দেবে কারা কর্তৃপক্ষ। বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে বাংলাদেশের খবরকে তিনি বলেন, এখন পর্যন্ত আপিল মঞ্জুরের কোনো কাগজ আমাদের কাছে আসেনি। তবে কাগজ আসার পরই যাচাইবাছাই শেষে আমরা তাকে পিজি হাসপাতাল থেকেই মুক্ত ঘোষণা দিব। তার মুক্তির জন্য কারা কর্তৃপক্ষ এখন শুধুমাত্র আদালতের কাগজের অপেক্ষায় আছে। এর মাঝে আর কোনো প্রক্রিয়া নেই।

কারা সূত্র জানায়, গত বছরের সেপ্টেম্বর থেকে এটিএম আজহারুল ইসলাম পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজহারের আপিল মঞ্জুর করে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের আইনজীবী, জামায়াতের শীর্ষ নেতা ও তাদের দলীয় আইনজীবীরা উপস্থিত ছিলেন। সকাল ৯ টা ৫০ মিনিটে প্রধান বিচারপতির নেতৃত্বে সাত বিচরপতি এজলাসে উঠেন। এরপর রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আইনি বিষয় তুলে ধরেন। এরপর রায় ঘোষণা শুরু হয় ৯টা ৫৫ মিনিটে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ