• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

সারাদেশে ২৫২ বিচারককে একযোগে বদলি

admin
আপডেটঃ : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ সারাদেশের বিভিন্ন আদালতের ২৫২ জন বিচারককে একযোগে বদলি করেছে আইন মন্ত্রণালয়। সোমবার (২ জুন) আইন ও বিচার বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) এ এফ এস গোলজার রহমান এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের বিভিন্ন জেলার ৩০ জন জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার বিচারক, ৩৮ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২২ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ১৬২ জন সিনিয়র সহকারী ও সহকারী জজসহ মোট ২৫২ জন বিচারককে বদলি করা হয়েছে। তাদের আগামীকাল ৩ জুনের মধ্যে বর্তমান দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১৩ জন বিচারককে সিনিয়র সহকারী জজ পদ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হয়েছে। এ নিয়োগ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ অনুসারে তৃতীয় গ্রেডের (৫৪,৩৭০-৭৪,৪৬০ টাকা) বেতনস্কেলে কার্যকর হবে।

পদোন্নতিপ্রাপ্তদেরও ৩ জুনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরপ্রধান বা মনোনীত কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে, তালিকাভুক্ত একজন বিচারক বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। ছুটি শেষে তিনি পূর্বনির্ধারিত নিয়মে নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ