• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি ৪০ লাখ ৭২ হাজার টাকা দিলো কাফকো

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৫ কোটি ৪০ লাখ ৭২ হাজার টাকা জমা দিয়েছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)। শ্রমিক কল্যাণে নিজেদের প্রতিশ্রুতির আংশ হিসেবে কাফকো এ অর্থ জমা দিয়েছেন।

গতকাল সোমবার (২৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হাতে এ অর্থের চেক হস্তান্তর করেন । শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং কাফকোর চেয়ারম্যান মোঃ আব্দুন নাসের খান , বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহাপরিচালক মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, কাফকোর চিফ কর্পোরেট অফিসার সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শ্রম আইনের অধীনে স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বছর শেষে তাদের মুনাফার ৫ শতাংশের এক-দশমাংশ শ্রম কল্যাণ তহবিলে জমা দেয়। যাত্রা শুরুর পর থেকে কাফকো একটি দায়িত্বশীল কোম্পানি হিসাবে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশননে অর্থ জমা প্রদান করে যাচ্ছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ