• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে গাজার জনজীবন মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, তদন্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ প্রধানমন্ত্রীর কাতারে পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদুকে পৌরসভা মন্ত্রীর সম্মাননা ছুটির সকালে বাড়ল সোনার দাম নবাবগঞ্জে ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীরা খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী উখিয়ায় বন বিভাগের অভিযানে বালিভর্তি অবৈধ ডাম্পার জব্দ

প্রধান উপদেষ্টা দেশে ফিরলে কর্মচারীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত

admin
আপডেটঃ : বুধবার, ২৮ মে, ২০২৫

নিউজ ডেস্কঃ ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে কর্মচারীদের পক্ষ থেকে উত্থাপিত বিষয়টি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ।

বুধবার (২৮ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, গতকালের আলোচনায় কর্মচারীরা যেসব বিষয় তুলে ধরেছেন, তা মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হয়েছে। তবে এই মুহূর্তে সচিবের পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাই প্রধান উপদেষ্টার দেশে ফেরার পর তার কাছেই বিষয়টি উপস্থাপন করা হবে।

এর আগে মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন কয়েকজন সচিব। আলোচনায় কর্মচারীদের পক্ষ থেকে সংশোধিত অধ্যাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং তা বাতিলের দাবি জানানো হয়।

বৈঠক শেষে সিনিয়র সচিব সালেহ আহমেদ জানান, কর্মচারীদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানো হবে। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনায় আসবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ