• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় ডেস্কঃ জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস কনস্টিটিউশান দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, ফ্রিডম অব স্পিচ নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয় সেদিকে খেয়াল রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে।

তিনি বলেন, মানুষ যে ধরনের আইন চায় সে ধরনের আইনই আনবে সরকার।

এর আগে আইনটির বিষয়ে গণমাধ্যমের সম্পাদকসহ নানা শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে।

মো. আসাদুজ্জামান জানান, অনলাইনে কেউ সাংবাদিকতার নামে অপতথ্য যেন না ছড়াতে পারে সে বিষয়টিও বিবেচনায় রাখা হবে নতুন সাইবার সুরক্ষা আইনে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ