• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তবর্তী শহর কুকুতায় সেনা মোতায়েনের নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান

কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হবে সেটি জনগণ সিদ্ধান্ত নেবে: মির্জা ফখরুল

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না সেটি জনগণ সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার (২২ এপ্রিল) নিজের ভেরিফাউড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা পত্রিকায় দেখলাম নতুন যে দলটি হয়েছে তাদের একজন এ ইস্যুতে ইতোমধ্যে পদত্যাগও করেছেন। আমাদের দলের মধ্যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার খবর আমার কাছে নেই।

তিনি বলেন, একটা কথা সবার বিশ্বাস রাখা দরকার, যারা দেশের মানুষকে হত্যা করেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে। বিচারের আগে কীভাবে ফিরে আসবে, এটা আমার বোধগম্য নয়।

বিএনপি মহাসচিব বলেন, আমরা এই কথা বলে আসছি যে, কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না-জনগণ এর সিদ্ধান্ত নেবে। জনগণকে এ সিদ্ধান্ত দিতে হবে।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত ১৫ বছরে শেখ হাসিনার শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ