• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
গাছা জোন অফিস পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী আ’ লীগের সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র আর নেই কুমিল্লায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মহাসড়কে গতিসীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

admin
আপডেটঃ : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ সব মামলায় জামিন পাওয়ায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। মঙ্গলবার (১৯ আগস্ট) কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি।

জুলাই হত্যা, রায় জালিয়াতিসহ এখন পর্যন্ত সব মিলিয়ে খায়রুল হকের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। ৯টিতেই তিনি জামিন লাভ করেছেন। এর আগে এক রিট মামলার আদেশে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া খায়রুল হককে নতুন করে গ্রেফতার না দেখাতে নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে একে একে হাইকোর্ট ও আপিল বিভাগ জামিন বহাল রাখেন।

উল্লেখ্য, এবিএম খায়রুল হককে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাগারে ছিলেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ