• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী

আজ থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ আজ (বৃহস্পতিবার) থেকে দেশজুড়ে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মাধ্যমিকের এই পর‌ীক্ষা উপলক্ষে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি। বুধবার ( ৯ এপ্রিল) ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

প্রথম দিনের (১০ এপ্রিল) পরীক্ষায় এসএসসিতে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরিতে বাংলা-২ বিষয়ের পরীক্ষা হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষাগ্রহণ চলবে।

রাজধানীর মতিঝিলে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষা পরিদর্শন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।

শিক্ষামন্ত্রণালয় জানিয়েছে, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার লিখিত বা তত্ত্বীয় অংশ শেষ হবে ১৩ মে। আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ মে। এরপর ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ