• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

admin
আপডেটঃ : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ বেশ কয়েকদিন ধরে কমছে না রাজধানী ঢাকার বায়ু দূষণ। প্রতিদিনই ভয়াবহ রূপ নিচ্ছে জনবহুল এই শহরের বাতাস। আইকিউএয়ারের মান অনুসারে আজ ছুটির দিনেও শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ৭টা ৩৬ মিনিটে ওয়েবসাইটটিতে দেখা গেছে, ১৮০ স্কোর নিয়ে বায়ু দূষণে বিশ্বে প্রথম স্থানে রয়েছে ঢাকা।

এ সময় তালিকার প্রথম দ্বিতীয় স্থানে নেপালের কাঠমান্ডু (১৩৪), তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় (১৩১)। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি (১২৭) এবং চীনের হাংচৌ (১১৯)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য মানের বায়ু, ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। এর পরের স্কোর ৩০১-এর ওপরে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ বায়ু বলে বিবেচিত হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ