• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান

হরমুজে বাংলাদেশি জাহাজের জন্য সুখবর দিলো ইরান

admin
আপডেটঃ : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশের ছয়টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী বুধবার (১ এপ্রিল) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ইরানের নিরাপত্তা কাউন্সিল ইতোমধ্যে বাংলাদেশি জাহাজগুলোকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে। আটকে থাকা ছয়টি জাহাজ দেশে ফেরাতে বাংলাদেশ ও ইরান একযোগে কাজ করছে বলেও জানান তিনি।

রাষ্ট্রদূত আরও বলেন, জাহাজে থাকা বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের বিবৃতি প্রসঙ্গে কিছুটা অসন্তোষ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, শুধু উদ্বেগ নয়, এই পরিস্থিতিতে স্পষ্ট নিন্দাও জানানো প্রয়োজন ছিল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের ভাইপ্রতিম দেশ। সংকটের সময়ে একে অপরের পাশে থাকাই আমাদের প্রত্যাশা।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ