• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

সারাদেশে ঈদ জামাত কখন কোথায়?

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে আগামী পরশু শনিবার ঈদুল ফিতর পালিত হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। প্রেসিডেন্ট মো.সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের স্পীকার মেজর (অব.) হাফিজ উদ্দিন, সংসদের বিরোধীয় দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমানসহ কূটনৈতিকবৃন্দ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নিবেন। রাজধানীসহ সারাদেশের ঈদগাহ ও মসজিদ, স্কুল কলেজের মাঠে ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও সকাল ১০টা ৪৫ মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাআতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতির দায়িত্ব পালন করবেন।

সকাল ৭টার জামাতঃ
পুরাতন ঢাকার লক্ষ্মীবাজারস্থ মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদ, খানকা আবুলাইয়া সাত রওজা ঢাকা,

সাড়ে ৭টার জামাত
গেন্ডারিয়া ঈদ কমিটির ধূপখোলা ময়দান (ইষ্ট এন্ড ক্লাব মাঠ), বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ, ঢাকার মুগদা দক্ষিণ মুগদা রসুলবাদ জামে মসজিদ,

৮টার জামাত
জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসা জামে মসজিদ, পুরান ঢাকার লক্ষ্মীবাজার নূরাণী জামে মসজিদ, মসজিদে বেলাল (রাদি.) গেন্ডারিয়া , মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদেও ঈদ জামাত সরকারি তিতুমীর কলেজ মাঠ, ঢাকার মান্ডা সোনা মিয়া রোডস্থ বাইতুন নূর জামে মসজিদ, খানকা আবুলাইয়া সাত রওজা ঢাকা, লালবাগ মুন্সী মিয়অ জান জামে মসজিদ,

সাড়ে ৮টার জামাত
নারিন্দা মুশুরিখোলা দরবার জামে মসজিদ, ঢাকার মুগদা দক্ষিণ মুগদা রসুলবাদ জামে মসজিদ, ঢাকার জুরাইন বাইতুল জলিল জামে মসজিদ। এছাড়া বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে উত্তর যাত্রাবাড়ী, খিলগাঁও, মাদারটেক, ভাসানটেক, হোমাম্মদপুর, মিরপুর সাড়ে ১১, শান্তিনগর, ডুমনি, পাতিরাসহ বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ