• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

মব ঠেকাতে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, মব ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সাবেক সিইসি নুরুল হুদার মবকাণ্ডে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলাও হচ্ছে। আমরা মব অ্যালাউ করছি না। এর আগেও মবের ঘটনায় আমরা ছিনতাই ও ডাকাতির মামলা নিয়েছি।’

ডিএমপি কমিশনার বলেন, ‘মব জাস্টিসের দু-একটি ঘটনায় পুলিশের কর্তব্যে অবহেলার কারণে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তিন মাস, চার মাস আগে যে পরিমাণ মবের ঘটনা ছিল এখন তেমন নেই।’

শেখ সাজ্জাত আলী আরও বলেন, ‘কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়। আপনারা পুলিশকে খবর দেবেন, আমরা সেখানে যাব এবং আমরা তাদেরকে ধরব। কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার এখতিয়ার রাখে না।’

চাঁদাবাজির এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, চাঁদাবাজির অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নিচ্ছি। আদাবর থানায় একটি চাঁদাবাজির ঘটনায় আমরা মামলা নিয়েছি এবং গ্রেপ্তারও করেছি।

জাপানি সংস্থা জাইকার কারিগরি সহযোগিতা ও ডিএমপির ডিআরএসপি প্রকল্পের অধীনে ‘সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে দশ শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।

 

 

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ