• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল জুলাই স্মৃতি জাদুঘরের কোনো ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক

admin
আপডেটঃ : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটে কর্মরত ৪৯ জন পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। যা আজ প্রকাশ্যে এসেছে।

অবসরে পাঠানো ৭ জন এএসপি হলেন— র‍্যাব সদর দফতরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের এসি (পেট্রল) মো. নুরুল মোস্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের এএসপি কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের এএসপি মো. সৈয়দুজ্জামান, র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, আরআরএফ, ঢাকার এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার এএসপি মো. রবিউল ইসলাম।

এছাড়া, বাধ্যতামূলক অবসরে পাঠানো ৪৯ পুলিশ পরিদর্শক দেশের বিভিন্ন জেলা, মহানগর পুলিশ, সিআইডি, পিবিআই, এসবি, র‍্যাব, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, পুলিশ ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ