• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

বংশালে ফাস্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ রাজধানীর বংশাল থানাধীন পাকিস্তান মাঠ এলাকায় একটি ভ্রাম্যমাণ ফাস্টফুড দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন, সাগর (২৫), ইকবাল (৩৩), মেহেদী হাসান (২৮), রিমঝিম (১৬), নয়ন (২৯) ও অপূর্ব (১৮)। তাদের সবার বাসা বংশালের কসাইটুলি এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সহযাত্রী মো. আব্বাস জানান, বংশাল পাকিস্তান মাঠ এলাকায় ভ্রাম্যমাণ ফাস্টফুডের দোকানে খাওয়ার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে দোকানদার নয়নসহ ছয়জন দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সাগরের শরীরের ১১ শতাংশ, নয়নের ৭ শতাংশ, ইকবালের ২ শতাংশ, রিমঝিমের ১ শতাংশ, মেহেদী হাসানের ১ শতাংশ ও অপূর্বের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি বলেন, সাগর ও নয়নকে ভর্তি দেওয়া হয়েছে। তাদের শ্বাসনালীতে দগ্ধ রয়েছে। বাকি চারজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ফাস্টফুড দোকান ও খাবারের ভ্রাম্যমাণ স্টলগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত। বিশেষ করে গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্কতা অবলম্বন করা জরুরি।

এই দুর্ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা গ্যাস সিলিন্ডার ব্যবহারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ