• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

পাটের হারানো গৌরব পুনরুদ্ধারের আহ্বান প্রধান উপদেষ্টার

admin
আপডেটঃ : রবিবার, ১ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ পাটের হারানো গৌরবের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দেশের অর্থনীতি শক্তিশালী করতে পাটের পুনরুজ্জীবন এবং এর ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন, যখন আপনি পাট নিয়ে কথা বলেন, এটি বাংলাদেশের জন্য একটি আবেগের বিষয়। এ দেশটি একটি অনন্য দেশ, যে দেশ বহু বছর ধরে বিপুল পরিমাণ প্রাকৃতিক তন্তু উৎপাদন করে আসছে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অফিসে অনুষ্ঠিত চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, পাটকে এখনো শুধু বস্তা তৈরির তন্তু হিসেবে বিবেচনা করা হয়, অথচ এটি এমন একটি প্রাকৃতিক তন্তু, যাকে আমরা পরিবেশ ও পৃথিবী রক্ষার কাজে যথাযথভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছি।

অধ্যাপক ইউনূস তার বক্তব্যের শুরুতে বলেন, আমরা একসঙ্গে পাটকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সঠিক জায়গা দেওয়ার জন্য এক দারুণ সূচনা করতে পারি।

বাংলাদেশ জামদানি এবং অন্যান্য বহু কাপড়ের আবাসভূমি উল্লেখ করে তিনি বলেন, পাটের বহুমুখী ব্যবহার সম্ভব।

এ উপলক্ষে তিনি ঢাকাই মসলিনের হারানো গৌরবের কথাও স্মরণ করেন, যেটি এক সময়ে ছিল পৃথিবী খ্যাত ও মূল্যবান।

সম্মেলনে চীনের ১০০টি কোম্পানির প্রায় ২৫০ বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করেছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বক্তব্য রাখেন।

সর্বশেষ

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ