• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তবর্তী শহর কুকুতায় সেনা মোতায়েনের নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান

জেদ্দায় ভবনে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু

admin
আপডেটঃ : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শোক সংবাদঃ সৌদি আরবের জেদ্দায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার পর জেদ্দা শহরের তামানিন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে মহিউল ইসলাম পলাশ এবং একই গ্রামের হারুন বেপারীর ছেলে ওবায়দুল ইসলাম। তারা কয়েক বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর জেদ্দার তামান ইন আখের এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগে। এ সময় পলাশ ও ওবায়দুল ওই ভবনে অবস্থান করছিলেন। আগুন দ্রুত ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে তারা বের হতে পারেননি।

পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ভবনের ভেতর থেকে পলাশ ও ওবায়দুলের মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, তাদের মরদেহ জেদ্দার স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ