• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

admin
আপডেটঃ : বুধবার, ২৮ মে, ২০২৫

নিউজ ডেস্কঃ চারদিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি টোকিও হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা দেন অধ্যাপক ইউনূস। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় তাকে স্বাগত জানান দেশটির শ্রমমন্ত্রী ক্রিস সান।

জাপান সফরকালে অধ্যাপক ইউনূস টোকিওতে অনুষ্ঠিতব্য ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন। এ ছাড়া জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন তিনি।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সফরকালে আঞ্চলিক অর্থনীতি, প্রযুক্তি সহযোগিতা ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে আলোচনা হতে পারে।

আগামী ৩১ মে অধ্যাপক ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ