• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম:
তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে গাজার জনজীবন মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, তদন্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ প্রধানমন্ত্রীর কাতারে পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদুকে পৌরসভা মন্ত্রীর সম্মাননা ছুটির সকালে বাড়ল সোনার দাম নবাবগঞ্জে ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীরা খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী উখিয়ায় বন বিভাগের অভিযানে বালিভর্তি অবৈধ ডাম্পার জব্দ

চাঁদাবাজির অভিযোগে কলাবাগান থানার ওসিসহ ৩ কর্মকর্তা বরখাস্ত

admin
আপডেটঃ : সোমবার, ৫ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ চাঁদাবাজির অভিযোগে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামানসহ তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি’র নিউমার্কেট এলাকার সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ।

কলাবাগান থানাধীন সোনারগাঁ রোডের বাসিন্দা আব্দুল ওয়াদুদের লিখিত অভিযোগের ভিত্তিতে ওসি মোক্তারুজ্জামান এবং একই থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল ও মান্নানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অভিযোগকারী ওয়াদুদ বঙ্গবন্ধু পরিষদের একজন নেতা এবং তার বাড়িতে একটি মিনি চিড়িয়াখানায় রয়েছে বলে জানা গেছে।

তার লিখিত অভিযোগ অনুযায়ী, মামলার ভয় দেখিয়ে এসআই বেলাল ও মান্নান তার বাড়িতে জোরপূর্বক ঢুকে ভাঙচুর এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।

পরে তিনি বিষয়টির বিস্তারিত বর্ণনা তুলে ধরে ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন।

প্রাথমিতভাবে অভিযোগ খতিয়ে দেখে ওয়াদুদের বাড়িতে এসআই বেলাল ও মান্নানের প্রবেশ করার প্রমাণ পায় পুলিশ।

“উনার বাড়িতে সিসিটিভি ক্যামেরা ছিল। সেখানে তাদেরকে দেখা গেছে,” বলেন নিউমার্কেট এলাকার এসি মি. লতিফ।

এ ঘটনার পেছনে কলাবাগার থানার ওসির হাত থাকার অভিযোগ করেছেন আব্দুল ওয়াদুদ। সেকারণে তাকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ