• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

কারাগারে অসুস্থ সাবেক এমপি কামাল মজুমদার, ঢামেকে ভর্তি

admin
আপডেটঃ : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৮টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেকে নিয়ে আসা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ৯টার দিকে তাকে নতুন ভবনের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পাঠান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারাগার থেকে অসুস্থ অবস্থায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢামেকে নিয়ে আসা হয়। বর্তমানে তাকে নতুন ভবনের সিসিইউ’তে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী বিল্লাল হোসেন জানান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার রাত ৮টার দিকে হঠাৎ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে তিনি হাসপাতালটির সিসিইউ’তে চিকিৎসাধীন রয়েছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ