• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী

admin
আপডেটঃ : রবিবার, ২২ মার্চ, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেছেন, যুদ্ধাবস্থায় অনেক দেশ জ্বালানী তেলের দাম দু’তিনবার বাড়িয়েছে। অথচ এই কঠিন পরিস্থিতিতেও সরকার জ্বালানী তেলের দামতো বাড়ায়নি, দেশে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে।

রোববার দুপুরে চট্টগ্রাম মহানগরীর মেহেদিবাগের বাসায় সাংবাদিকদের নিকট এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেন, যুদ্ধাবস্থার মধ্যে সবকিছু ম্যানেজ করা কঠিন বিষয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের চাপ সরকারের নিয়ন্ত্রনে নেই্। জ্বালানী তেলের উৎস বের করা, যোগান দেয়া এক কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। এই অবস্থায় জনগণের সহযোগীতা, সংযম লাগবে। সবাই মিলে এই অবস্থার উত্তরণ ঘটাতে হবে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহামুদ চৌধুরী আরো বলেন,দেশের মানুষ মালিকানা ফিরে পাওয়ায় এবার তৃপ্তি অনুভব করছে। মুক্ত পরিবিশে সত্যিকারের উৎসব মুখর এবং এবং নির্ভয়ে ঈদ উদযাপন হচ্ছে।

সব কিছু মিলিয়ে দেশ যেভাবে চলছে তিনি আশাবাদ জানিয়ে বলেন, সকলে মিলে এভাবে চলতে পারলে আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধশালী। এখানে নাগরিকদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না।

ঈদের পরদিন আমীর খসরু মাহমুদ চৌধুরী তার মেহেদিবাগের বাসায় সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদ উৎসব উদযাপন করেন। বিপুল নেতা-কর্মীর আপ্যায়নের ব্যবস্থা করা হয় তার বাড়ির আঙ্গিনায়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ