• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান

আগস্টে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

admin
আপডেটঃ : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দ্বি-পাক্ষিক সফরে মালয়েশিয়া যাবেন। চলতি বছরের আগস্টে গুরুত্বপূর্ণ এ সফর হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানান।

গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে তিনি বলেন, জুলাই মাসে এ সফরের কথা ছিল। কিন্তু ওই মাসে অনেক প্রোগাম থাকার কারণে সফরটি আগস্টে হবে।

এ সময় চীন ও পাকিস্তানকে নিয়ে বাংলাদেশ কোনো জোট গঠন করছে না বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, সম্প্রতী চীনের কুনমিংয়ে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে কেন্দ্র করে ত্রিপক্ষীয় জোট গঠনের গুঞ্জন ছড়ালেও তা সঠিক নয়। বাংলাদেশ কোনো জোট গঠন করছে না।

তৌহিদ হোসেন বলেন, কুনমিংয়ে অনুষ্ঠিত একটি প্রদর্শনীর সাইডলাইনে তিন দেশের পররাষ্ট্রসচিব বসে আলাপ-আলোচনা করেছি। আলাপ-আলোচনা পুরোপুরি ছিল কানেক্টিভিটি, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি নিয়ে।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, ভারতের সাথে সম্পর্ক শীতল না হলেও এটা ‘রিআ্যাডজাস্টম্যান্ট’ বা পুনরুদ্ধার করার চেষ্টা চলছে।

রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একমাত্র রোহিঙ্গা সমস্যা ছাড়া মিয়ানমারের সঙ্গে আমাদের সংঘাত নেই। রোহিঙ্গা ইস্যুর একমাত্র সমাধান হচ্ছে, তাদের দেশে ফিরে যাওয়া।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ